‘সাজ্জাদ ভাই’ গ্যাংয়ের পাঁচ সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৯

আটক

কেরানীগঞ্জের বসিলা ব্রিজ সংলগ্ন আরশিনগর এলাকা হতে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব-২। বুধবার (২৫ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়। তারা ‘সাজ্জাদ ভাই’ গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

এই পাঁচজনকে আটক করার বিষয়টি জানিয়েছেন র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী। তিনি বলেন, আরশিনগর এলাকা ব্লু বার্ড স্কুলের একজন শিক্ষক একটি বাসায় পড়াতে যান। একদল যুবক কয়েকদিন ধরে ওই বাসায় পড়াতে না যাওয়ার জন্য শিক্ষক নিষেধ করে। সর্বশেষ ২৪ সেপ্টেম্বর ওই শিক্ষককে হুমকি দেওয়া হয়। এবং বলা হয় আর এই বাসায় পড়াতে যাওয়া যাবে না।

মহিউদ্দিন ফারুকী বলেন, ঘটনাটি জানতে পেরে আমরা ওই বাসার আশপাশে সন্ধ্যা থেকে অবস্থান নেই। শিক্ষক বাসায় পড়াতে গেলে ৭-৮ যুবক তাকে ধরে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে চাপাতি ছুরি নিয়ে শিক্ষককে মারতে উদ্যত হয়। আর তখনই আগে থেকে ওঁৎ পেতে থাকা আমাদের র‌্যাব সদস্যরা ‘হ্যান্ডস আপ’ বলে সামনে যায়। আমাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেছে। আমরা পাঁচজনকে আটক করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ‘সাজ্জাদ ভাই’ গ্রুপের সদস্য বলে পরিচয় দিয়েছে।

তবে, গ্যাংয়ের প্রধান সাজ্জাদকে পাওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাব।

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান