সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ ব্যতিক্রম: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউটন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৯, ১৫:৩১আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৫:৪৬

নগর ভবনে সেমিনারে মেয়র সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশের যেকোনও অঞ্চলর তুলনায় বাংলাদেশ ব্যতিক্রম বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।  

তিনি বলেন, ‘এদেশে সব সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। এ সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ 

মঙ্গলবার (১ অক্টোবর) নগর ভবন সেমিনার কক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুষ্ঠিত হিন্দু ধর্মীয় নেতাদের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 

সাঈদ খোকন বলেন, শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সুচারুভাবে সম্পন্ন হতে পারে সেজন্য সর্বোতভাবে সহায়তা প্রদান করা হবে। এছাড়া মণ্ডপগুলোতে আগত ভক্তদের যেন কোনও অসুবিধা না হয় সেদিকে খেয়াল রেখে মণ্ডপগুলো আশপাশে পরিচ্ছন্নতাকরন, রাস্তা চলাচল উপযোগী করে দেওয়া ও সড়ক বাতির ব্যবস্থা নিশ্চিত করাসহ অন্যান্য বিষয়গুলো দেখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

সভায় মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ও সাবেক সচিব শৈলেন্দ্রনাথ মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জীসহ মহানগরীর ১৪৯টি মন্দিরের নেতারা উপস্থিত ছিলেন । এছাড়া ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান, সচিব মোস্তফা কামাল মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মেয়র কমিটিগুলোর নেতাদের হাতে ৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন।

/এসএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম