ভিন্ন মত প্রকাশের কারণে ছাত্র হত্যা মেনে নেওয়া যায় না: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৯, ১৪:১৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৪:৩৩

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বুয়েটে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। দলের পক্ষ থেকে এ ঘটনায় নিন্দা জানানো হয়েছে। আমিও জানাচ্ছি। ভিন্ন মত প্রকাশের কারণে ছাত্র হত্যা মেনে নেওয়া যায় না। এ নির্মম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের শাস্তি পেতে হবে।’

বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রী দফতরে টেলিভিশনের শিল্পী, নাট্যকার, কলাকুশলীরা দেখা করতে গিয়েছিলেন। এরপর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নির্মম হত্যাকাণ্ডের সঠিক প্রচার হওয়া ও নিন্দা জানানো উচিত। তবে অপপ্রচার ঠিক নয়। দেশের মানুষের মধ্যে ভিন্ন মত থাকবে। এজন্য কাউকে আক্রমণ করা হবে তা আওয়ামী লীগ সমর্থন করে না।’

তিনি আরও বলেন, ‘কেবল নেটওয়ার্কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। কেবল নেটওয়ার্কের মতো বিদেশি অবৈধ ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) এটি ব্যবহার হচ্ছে যা সরকারি অনুমোদন প্রাপ্ত নয়। এগুলো ব্যবহার করা অবৈধ। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ডিটিএইচ সরিয়ে নিতে হবে। সরিয়ে না নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

/এসআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম