‘প্রধানমন্ত্রী নিজ থেকে উদ্যোগ নেবেন এটা আমি বিশ্বাসই করতে পারিনি’

ঢাবি প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ১৩:৫০আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৫:২২

বুয়েট ভিসি ড. সাইফুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেছেন, ‘আবরার হত্যা মামলার আসামিদের গ্রেফতারসহ বিচার কাজ এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিজ থেকে এত দ্রুত উদ্যোগ নেবেন, এটা আমি বিশ্বাসই করতে পারিনি।’

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন বুয়েট ভিসি।

তিনি বলেন, ‘আবরার হত্যার পর আমি ভোর রাত পর্যন্ত সরকারের ওপরের মহলের সঙ্গে যোগাযোগ করেছি। সেদিন আমি খাবার পর্যন্ত খেতে পারিনি। প্রধানমন্ত্রী যেভাবে সহায়তা করেছেন, আমি জীবনেও দেখিনি এরকম। এর আগে আমি নিজেই সাফার করছিলাম। এটা কিন্তু এমনিতে হয়নি।’

সংগঠনভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, “বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার স্বাধীনতা প্রধানমন্ত্রী দিয়েছেন। তিনি বলেছেন, ‘ছাত্র রাজনীতি রাখবেন কী রাখবেন না, এটা বুয়েটের বিষয়’। তো আমাদের অর্ডিন্যান্সে রাজনীতি নিষিদ্ধের বিষয়টি আছে। এর আলোকে আমি বললাম যে ঠিক আছে, আমার ক্ষমতায় ছাত্র রাজনীতি বন্ধ করলাম। এখন সরকারের ক্ষমতা তো আছে। আমার ক্ষমতা তো সরকারের ক্ষমতার ওপরে না। সুতরাং আমার ক্ষমতায় যেটুকু পেরেছি, তা আমি করেছি।”

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের