২০২০ সাল থেকে সব হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৯, ১৬:৫৪আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১৭:৩৩

হজযাত্রী (ফাইল ছবি) আগামী বছর (২০২০ সাল) থেকে বাংলাদেশের সব হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকার আশকোনা হজ ক্যাম্পে সম্পন্ন করা হবে। এ উদ্দেশ্যে আশকোনার হজ ক্যাম্প সম্প্রসারণ ও সংস্কারের নির্দেশ দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। রবিবার (২৭ অক্টোবর) এই সংক্রান্ত এক সভায় সংশ্লিষ্টদের প্রতি তিনি এই নির্দেশ দেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার ফলে ২০০৯ সাল থেকে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সালে যেখানে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন, ২০১৯ সালে হজযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জনে। এই বছর সৌদি সরকারের মক্কা রুট ইনিশিয়েটিভ কর্মসূচির অধীনে প্রায় অর্ধেক হজযাত্রী সৌদি আরব অংশের ইমিগ্রেশন জেদ্দার পরিবর্তে ঢাকায় সম্পন্ন করেছেন। ২০২০ সালে সব হজযাত্রীকে এ কর্মসূচির অধীনে আনা হবে।’  

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যতে হজযাত্রীর সংখ্যা যেমন বাড়বে, তেমনি এ সংক্রান্ত কার্যক্রমও বাড়বে।’

সভায়  ধর্ম সচিব মো. আনিছুর রহমান ছাড়াও হজ অফিস, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতর, গণপূর্ত অধিদফতর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসআই/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম