২০৩০ সালের মধ্যে বেকারত্বের হার ৩ শতাংশে নামিয়ে আনা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ১২:৩১আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৫:২২

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘বর্তমানে দেশে বেকার যুবকের হার ২৮ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এই হার ৩ শতাংশে নামিয়ে আনা হবে। এ লক্ষ্যে তিনটি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মূল দায়িত্ব পালন করছে।’
১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।
এবারের যুব দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
যুব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে যুব র‌্যালি বের হবে। এছাড়া সফল যুব উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরমধ্যে যুব তথ্য বাতায়ন প্রকল্প, যুব ভবন নির্মাণ, প্রত্যেক জেলা ও উপজেলায় একটি করে ইয়ুথ হোস্টেল নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

/এসআই/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের