ডেল্টা কোয়ালিশনের স্থায়ী সচিবালয় ঢাকায় স্থাপনের প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ১৯:৩৫আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৯:৩৯

জাপানের রাজধানী টোকিওতে ডেল্টা কোয়ালিশন কনফারেন্সের সমাপনীতে পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ারসহ অন্যরা। আন্তর্জাতিক পানি কূটনীতিতে বাংলাদেশের অবস্থান আরও সংহত করার লক্ষ্যে ডেল্টা কোয়ালিশনের স্থায়ী সচিবালয় ঢাকায় স্থাপনের প্রস্তাব করেছে সরকার। জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত ডেল্টা কোয়ালিশনের মন্ত্রীপর্যায়ের চতুর্থ কনফারেন্সে পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার এই প্রস্তাব করেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ সদস্যের ডেল্টা কোয়ালিশনের বাকি সদস্যরা বাংলাদেশের এই প্রস্তাবকে আন্তরিকভাবে গ্রহণ করেছে।
জলবায়ু পরিবর্তন অভিযোজন, টেকসই ডেল্টা ব্যবস্থাপনা, ডেল্টা প্রকল্পে অর্থায়ন প্রভৃতি বিষয়ে টোকিওতে গত সোমবার থেকে মঙ্গলবার (২৮-২৯ অক্টোব) ২ দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল এতে যোগ দেয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেল্টা কোয়ালিশন সচিবালয় স্থাপনে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৯৬.৮৩ কোটি টাকা। বাৎসরিক পরিচালন খাতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা।
এতে বলা হয়, সচিবালয় স্থাপনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে টার্মস অব রেফারেন্স সংশ্লিষ্ট আরও তথ্য দিতে সদস্য রাষ্ট্রগুলো অনুরোধ জানিয়েছে। বাংলাদেশে ডেল্টা কোয়ালিশন সচিবালয় স্থাপিত হলে ডেল্টা ব্যবস্থাপনা, প্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় সহজ হবে। যা ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে।



/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি