নিষিদ্ধ হলো জঙ্গি সংগঠন ‘আল্লার দল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৯, ১৮:৫২আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০৮:৩৫

নিষিদ্ধ হলো জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ নিষিদ্ধ হলো জঙ্গি সংগঠন ‘আল্লার দল’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব (রাজনৈতিক শাখা-২) মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিষিদ্ধের আদেশ জারি করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার মনে করে ‘আল্লার দল'  জঙ্গি সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তিশৃঙ্খলা পরিপন্থী। ইতোমধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত ৩ নভেম্বর বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সংলাপে অংশ নিয়ে আল্লার দলসহ ৮টি সংগঠন নিষিদ্ধ ঘোষণার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘আটটি সংগঠনের তথ্য গোয়েন্দা পুলিশের হাতে এসেছে। যাচাই-বাছাইয়ের পর ওই সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এছাড়া জঙ্গি দমনে সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী এরইমধ্যে আল্লার দলকে শনাক্ত করে নিষিদ্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছিলেন।

/ইএইচএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি