পাহাড়ে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতে ডিজিটাল হাজিরা চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৯, ১৯:৫৮আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২০:০১

সংসদীয় কমিটির বৈঠক

পার্বত্য এলাকায় কর্মরত চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চায় সংসদীয় কমিটি। বুধবার (৬ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৈঠকে পার্বত্য এলাকায় চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে তাদের জন্য রেজিস্টার খাতায় সই অথবা কোনও ইলেকট্রনিক ডিভাইস চালুর সুপারিশ করা হয়েছে।
বৈঠকে পার্বত্য অঞ্চলে সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এতে বলা হয়, রাঙামাটি জেলার ১০টি, খাগড়াছড়ি জেলার ৯টি ও বান্দরবান জেলার ৭টি উপজেলায় বেশ কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নাধীন রয়েছে।
কমিটির সদস্য দীপংকর তালুকদারের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে পাবর্ত চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, এ বি এম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা ও বাসন্তী চাকমা অংশ নেন।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান