সাড়ে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ১২:০৩আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১২:৩৮

দুর্ঘটনা কবলিত বগি সরানো হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের প্রায় সাড়ে সাত ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।  ঢাকা রেলওয়ে কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা অন্তত ১০০ জন। তূর্ণা নিশীথা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আর উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল।

এদিকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার দু’টি লাইনের মধ্যে একটি লাইন চালু হয়েছে। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।

 আরও পড়ুন:

সিগন্যাল মানেনি তূর্ণা

দুর্ঘটনাস্থলে রিলিফ ট্রেন, উদ্ধার কাজ চলছে

ট্রেন দুর্ঘটনা: ৩টি তদন্ত কমিটি গঠন

কসবায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫

/এসএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি