ডাকসু প্রতিনিধিদের সম্পর্কে যা শুনি তা ভালো লাগে না: রাষ্ট্রপতি

ঢাবি প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:১২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:২৭

সমাবর্তনে রাষ্ট্রপতি আবদুল হামিদ (ছবি: পিআইডি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিদের কর্মকাণ্ডে আক্ষেপ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘ডাকসু প্রতিনিধিরা শিক্ষার্থীদের অসুবিধার বিষয়ে কোনও কথা বলে না; বরং তাদের বিষয়ে এমন সব কথা শুনি, যা আমার ভলো লাগে না। প্রতিনিধিদের উচিত এমন কিছু করা, যা সাধারণ ছাত্রদের কল্যাণে কাজে লাগে।’

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ডাকসু নির্বাচনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে উল্লেখ করে রাষ্ট্রপতি ভবিষ্যতে নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়টি মুজিব বর্ষে বঙ্গবন্ধুকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদানের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।’ এছাড়া রাষ্ট্রপতির অনুরোধক্রমে এবার সমাবর্তন বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে না করে ডিসেম্বরে করায় উপাচার্যকে ধন্যবাদ জানান তিনি।
সমাবর্তনে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাকাআকি কাজিতাকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেওয়া হয়।

আরও পড়ুন...

প্রশাসনিক পদ পেয়ে শিক্ষক পরিচয় ভুলে যান অনেকে: রাষ্ট্রপতি

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এক গ্লাস স্মুদির দাম ২ হাজার টাকা, সিডনি সুইনির পানীয়তে কী আছে?
এক গ্লাস স্মুদির দাম ২ হাজার টাকা, সিডনি সুইনির পানীয়তে কী আছে?
মির্জা ফখরুলকে ‘চাচা’ উল্লেখ করে স্মৃতিচারণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মির্জা ফখরুলকে ‘চাচা’ উল্লেখ করে স্মৃতিচারণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নাই, অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাকে মারধর
এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নাই, অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাকে মারধর
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন