রাজাকারের তালিকা স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৭আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১২:০২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশ করা রাজাকারের তালিকা আপাতত স্থগিত করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়য়ের সচিব আরিফ উর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের অসঙ্গতির অভিযোগ আসায় এটি আপাতত স্থগিত করা হলো।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের একটি তালিকা প্রকাশ করেছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি জানিয়েছিলেন, এটি কোনও নতুন তালিকা নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া তালিকাই প্রকাশ করা হয়েছে। এদিকে ওই দিনই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইটে তালিকা প্রকাশ করা হয়। আজ বুধবার (১৮ ডিসেম্বর) ওয়েবসাইট থেকেও সেই তালিকা সরিয়ে নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, ‘ইতোমধ্যে প্রধানমন্ত্রী এ তালিকা যাচাই-বাছাই করে সংশোধনের নির্দেশনা দিয়েছেন। কি প্রক্রিয়ায় দ্রুততম সময়ে দেশব্যাপী যাচাই-বাছাই সম্পন্ন করে প্রকৃত তালিকা প্রকাশ করা যায়, সে ব্যাপারে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা প্রয়োজন। যাচাই-বাছাই শেষে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে পুনরায় রাজাকারের তালিকা প্রকাশ করা হবে।’ 

আরও খবর...
‘রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’

/এসআই/এনআই/এমওএফ/
সম্পর্কিত
দেশকে ‘নব্য রাজাকার’মুক্ত করার হুঁশিয়ারি আ.লীগ নেতাদের
দুই ভাগে রাজাকারের তালিকা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
বর্তমান মেয়াদে হচ্ছে না রাজাকারের তালিকা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান