৫ বছরে প্রায় ২৫ লাখ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৯, ২০:০৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২২:৫৮

জেনেভায় বিজয় দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক আগামী পাঁচ বছরে প্রায় ২৫ লাখ কর্মী বিদেশ পাঠানোর পরিকল্পনা করছে সরকার। সোমবার (১৬ ডিসেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় বিজয় ও বিশ্ব অভিবাসন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার ২০১৮ বাস্তবায়নে প্রতি উপজেলা থেকে প্রতি বছর গড়ে ১ হাজার কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যমাত্রা অর্জনে ইতোমধ্যে দেশের ৪৯২টি উপজেলা থেকে আগামী পাঁচ বছরে (২০১৯-২০২৩) সর্বমোট ২৪ লাখ ৬০ হাজার কর্মীকে বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।’

পররাষ্ট্র সচিব জানান, এছাড়াও প্রবাসীদের নির্বিঘ্নে সেবা দিতে সরকার প্রতিনিয়তই দূতাবাসগুলোর সেবাদান পদ্ধতিতে উদ্ভাবন আনছে। উদাহরণ হিসেবে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনলাইনে কন্স্যুলার সেবা প্রদানে ‘দূতাবাস’ মোবাইল অ্যাপ্লিকেশন তার অন্যতম একটি নিদর্শন হিসেবে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে জেনেভাস্থ জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. শামীম আহসান বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে সুইজারল্যান্ডে বিপুল সংখ্যক দক্ষ কর্মীর চাহিদা তৈরি হবে। সুইজারল্যান্ড বা অন্য ইউরোপীয় দেশগুলোর অভ্যন্তরীণ বাজার থেকে এ বিপুল সংখ্যক দক্ষ কর্মীর জোগান দেওয়া সম্ভব নাও হতে পারে এমন ধারণা দিয়ে তিনি বলেন, তাদের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে পারলে বাংলাদেশ এ সুযোগ গ্রহণ করতে পারে।’

/এসএসজেড/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম