নিঃশর্ত ক্ষমা না চাইলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৯, ১৭:২০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৯:০৫

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

যেসব গণমাধ্যম ‘রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ’ শিরোনামে সংবাদ প্রচার করেছে, তাদের নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। একইসঙ্গে প্রকাশিত সংবাদটি প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন মন্ত্রী। সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো ক্ষমা চেয়ে সংবাদটি প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে মামলা করবেন বলেও উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সূফি আব্দুল্লাহ হিল মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ’ একটি অসত্য সংবাদ।

মন্ত্রী বলেন, ‘এ তালিকা তৈরির জন্য কোনও অর্থ বরাদ্দ দেওয়া হয়নি বা বরাদ্দ চাওয়াও হয়নি। কাজেই কোনও খরচের প্রশ্নই আসে না। এটি একটি অসত্য তথ্য।’ এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন তিনি।

সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো সংবাদটি প্রত্যাহার করে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

/এসআই/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম