সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক করে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৯, ১২:২৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৩:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে গুরুত্ব দিয়ে আরও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) যশোরে বিমানবাহিনী একাডেমিতে বক্তব্য রাখার সময় তিনি এই কথা জানান। বিমানবাহিনীর ক্যাডেটদের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।  

সশস্ত্র বাহিনীর উন্নয়নে বঙ্গবন্ধুর স্বপ্ন ও আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছর পর সরকার গঠন করি। ক্ষমতায় এসে আওয়ামী লীগ বিমানবাহিনীর উন্নতির পদক্ষেপ নেয়। ’৯৬ সালে আমরা ক্ষমতায় এসে তৎকালীন সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান মিগ-টোয়েন্টিনাইন কিনি। বিমানবাহিনীসহ সব বাহিনীকে আধুনিক করার পদক্ষেপ গ্রহণ করি। যুদ্ধবিমানসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম কেনা হয়েছে। এখন বিমানবাহিনী অনেক বেশি দক্ষ ও চৌকশ। ক্যাডেটদের প্রশিক্ষণের মেয়াদ বাড়ানো হয়েছে। তারা বিভিন্ন বিষয়ে গ্র্যাজুয়েশন করতে পারে।’

বঙ্গবন্ধুর আদর্শ মনে করিয়ে দিয়ে তিনি ক্যাডেটদের উদ্দেশে বলেন, ‘সৈনিক জীবন অত্যন্ত কঠিন জীবন, তবে পথ হারানো যাবে না। চেইন অব কমান্ড মেনে চলবেন, অধস্তনদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। সততা, একাগ্রতা, দেশপ্রেম নিয়ে, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করবেন।’ 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম