গাইবান্ধা-৩ আসনের এমপি ডা. ইউনুস আলীর দাফন সম্পন্ন

গাইবান্ধা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৯, ১৯:০১আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৯:০৬

গাইবান্ধা-৩ আসনের এমপি ডা. ইউনুস আলীর দাফন সম্পন্ন


গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারকে (৬৭) পারিবারিক কবরস্থানে তার বাবা-মায়ের পাশে দাফন করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাদুল্যাপুরের ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে চতুর্থ দফার জানাজা অনুষ্ঠিত হয়। এরপরেই তার দাফন সম্পন্ন করা হয়।




এর আগে, সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডা. ইউনুস আলীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর ঢাকা থেকে হেলিকপ্টারে করে ইউনুস আলীর লাশ আনা হয় রংপুর সেনানিবাসে। সেখান থেকে লাশ নেওয়া হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে বাদ জোহর তৃতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হয় নিজ গ্রামের বাড়ি সাদুল্যাপুরের ভাতগ্রামে। বাড়ির উঠানে কিছুক্ষণ ইউনুস আলীর লাশ রাখা হয়। এসময় স্থানীয় প্রশাসন, দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।



নিজ বাড়ি থেকে ইউনুস আলীর লাশ নেয়া হয় ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজের মাঠে। বাদ আসর সেখানে ইউনুস আলীর শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয় তাকে।

উল্লেখ্য, ২৭ ডিসেম্বর (শুক্রবার) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. ইউনুস আলী সরকার। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুর পর বাদ জুম্মা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

ডা. ইউনুস আলী সরকার গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পেশায় চিকিৎসক ডা. ইউনুস আলী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এর যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি  ছাত্রজীবনে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুবার ছাত্র সংসদের ভিপির দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন তিনি।

ইউনুস আলী ১৯৫৩ সালের ১৫ জুন সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রামে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী জলি বিশ্বাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দুই ছেলের মধ্যে বড় ছেলে ড. ফয়সাল ইউনুস সরকার অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে কর্মরত। ছোট ছেলে পিয়াস সম্প্রতি এমবিএ সম্পন্ন করেছেন। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম