৩০ ডিসেম্বর গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল বিএনপি: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৫৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৫৩

৩০ ডিসেম্বর গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল বিএনপি: তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আজ ৩০ ডিসেম্বর হচ্ছে গণতন্ত্র রক্ষা দিবস। কারণ এক বছর আগে এই দিনে যদি নির্বাচন না হতো, তাহলে গণতান্ত্রিক ধারা ব্যাহত হতো। বিএনপি, ঐক্যফ্রন্ট ও তাদের অন্য দোসররা চেয়েছিল নির্বাচন ভন্ডুল করতে। অর্থাৎ তারা সেদিন গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল।’
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘মাদ্রিদ জলবায়ু সম্মেলন পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয়’ সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন ভন্ডুল করার পাঁয়তারা করেছিল। তা সত্ত্বেও সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল পরিমাণ ভোটে বিজয়ী হয়েছিল। সেজন্য আজ হচ্ছে গণতন্ত্র রক্ষা দিবস।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘তারা (বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট) যে দিবসটি পালন করতে চাচ্ছে, আসলে প্রকারান্তরে তারা নিজের খোলসটাই উন্মোচন করে দিয়েছে। তারা যে গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল, সেটি তারা করতে পারছে না।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘গতকাল রবিবার আমরা দেখেছি, তারা (ঐক্যফ্রন্ট) দেড়শ’ জনের বিশাল মিছিল নিয়ে হেঁটে বেড়াচ্ছে। সবগুলো দলের কেন্দ্রীয় নেতারাও সেখানে ছিলেন। আর সব মিলে শ’দেড়েক মানুষ ছিল তাদের মিছিলে। তাদের প্রতি জনসমর্থন কোন জায়গায়, এতেই বোঝা যায়। বাংলাদেশের মিছিল কি দেড়শ’ জনের হয়? সুতরাং এই লজ্জা ঢাকার জন্য তারা যে সব কথা বলছেন, সেগুলো অবান্তর।’
এক বছরে নির্বাচনি ইশতেহার কতটুকু বাস্তবায়ন করেছেন- সাংবাদিকদের এমন প্রশ্নর জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের ইশতেহার পাঁচ বছরের জন্যে দেওয়া হয়। আমি মনে করি যে, এক বছরে আমরা যেটুকু সফলতা অর্জন করার লক্ষ্য স্থির করেছিলাম, তার চেয়ে বেশি অর্জন করেছি। ’
সিটি করপোরেশন নির্বাচনে সাঈদ খোকন বাদ পড়েছেন- এ প্রসঙ্গে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘জয়লাভের জন্য যে প্রার্থীকে দল যোগ্য মনে করেছে, জনগণের কাছে বেশি গ্রহণযোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে।’
সেমিনারে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ও বিদায়ী তথ্যসচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম