শুধু পড় পড় নয়, খেলাধুলার মধ্য দিয়ে শেখাতে হবে শিশুদের: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৯, ১০:৫৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১১:৪৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি-ফোকাস বাংলা) বিনোদনের মধ্যদিয়ে শিশুদের শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,‘শিশুদের শুধু পড় পড় বললে তাদের পড়তে ইচ্ছা করে না। খেলাধুলার মধ্যদিয়ে তাদের পড়ালেখা শেখাতে হবে। তবেই সেটা ফলপ্রসূ হবে।’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষা ছাড়া একটি জাতি সম্মানের সঙ্গে বাঁচতে পারে না। তাই শিক্ষা সম্প্রসারণের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। স্কুল ও কলেজ সরকারি করে দিচ্ছি। শিক্ষার্থীদের যেন নদী-নালা, খাল-বিল পার হতে না হয়, সেটা বিবেচনায় রেখে স্কুল করে দিচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘শিক্ষা বিস্তারে আমরা বিনামূলে বই দিচ্ছি। শিক্ষকদের বেতন বাড়িয়ে দিয়েছি। উচ্চশিক্ষাসহ সবস্তরে বৃত্তি দেওয়া হচ্ছে। স্কুলে টিফিনের ব্যবস্থা করেছি। কোনও শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, এজন্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে।’

সরকার প্রধান বলেন, ‘আমরা ছেলেমেয়েদের আধুনিক ও প্রযুক্তি জ্ঞনসম্পন্ন শিক্ষা দিতে চাই; তারা যেন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।  সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ব্রড ব্যান্ড লাইন চালু করছি। কম্পিউটার শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছি। যেন তারা দ্রুত প্রযুক্তি শিখে নিতে পারে। এখনকার ছেলেমেয়েরা আমাদের সময়ের চেয়ে অনেক বেশি মেধাবী। তারা এগুলো সহজে শিখে নিতে পারবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষার ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমরা চাই, শিক্ষার্থীরা যেন নিজেদের জীবন গড়তে কারিগরি শিক্ষা কাজে লাগাতে পারে। তাদের মধ্যে যে সম্ভাবনা আছে, সেটা যেন বিকশিত হয় এবং কাজে লাগে।’

খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় ভালো করছে। এ ক্ষেত্রে তারা যেন আরও এগিয়ে যেতে পারে, সে জন্য প্রত্যেক উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি।’ এ সময় লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের শেষ অংশে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম