পুরনো বছরের সব ফাইল নিষ্পত্তি করে নতুন বছর শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৯ সালের যেসব ফাইলে মতামত বা ছাড় দেওয়া বাকি ছিল, বছরের শেষ দিনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যস্ততার মাঝেও অতিরিক্ত সময় দিয়ে সেগুলো শেষ করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৯ সালের সব কাজ ওই বছরেই শেষ করেছেন প্রধানমন্ত্রী। গতকাল (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনে আট বক্স ফাইল ছিল প্রধানমন্ত্রীর কাছে। উনি বাকি থাকা সব ফাইল সুচারুভাবে যাচাই-বাছাই করে দেখে গতকালের মধ্যেই শেষ করেছেন। পুরনো বছরের সব কাজ নতুন বছর শুরুর আগেই শেষ করেছেন। কোনও ফাইল ২০২০ সালের জন্য জমিয়ে রাখেননি।’
তিনি বলেন, ‘পুরনো কাজ পুরনো বছরে শেষ করে নতুন বছর নব উদ্যমে শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’








