আখেরি মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২০, ১৩:০৪আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২৩:০৪

আখেরি মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী (ছবি: পিআইডি)

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এই মোনাজাতে অংশ নেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

তিন দিনব্যাপী আয়োজিত ইজতেমার শেষ দিন রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১টা ৭ মিনিটে মোনাজাত পরিচালনা শুরু করেন রাজধানীর কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা যোবায়ের আহমেদ। মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন তিনি। এ সময় মুসল্লিদের ‘আমিন-আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান মুখরিত হয়ে ওঠে। বেলা ১১টা ৪৫ মিনিটে মোনাজাত শেষ হয়।
গত শুক্রবার (১০ জানুয়ারি) ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের পর ৪ দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। শেষ হবে ১৯ জানুয়ারি। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ কান্দলভি।

/ইউআই/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম