রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিবের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জানুয়ারি ২০২০, ০৮:৩৪ আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০৮:৩৬

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিবের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস মঙ্গলবার (১৪ জানুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নতুন মুখ্য সচিবকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন মঙ্গলবার সন্ধ্যায় বাসসকে একথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘আহমদ কায়কাউস ইতোপূর্বে বিভিন্ন দায়িত্ব পালনকালে তার দক্ষতার প্রমাণ দিয়েছেন।’ আগামী দিনগুলোতেও তিনি সততা ও আন্তরিকতার সঙ্গে তার দায়িত্ব পালনে সক্ষম হবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব যথাযথভাবে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির প্রয়োজনীয় সহযোগিতা ও দিক-নির্দেশনা কামনা করেন।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. কায়কাউস প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

কায়কাউস যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের উইলিয়াম কলেজের সেন্টার ফর ডেভেলপমেন্ট ইকোনিমক্স থেকে উন্নয়ন অর্থনীতির ওপর মাস্টার্স ডিগ্রি করেন। টেক্সাস ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসি ও পলিটিক্যাল ইকোনমিতে পিএইচডি করেন। ১৯৮৬ সালে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন।

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এবং ডেপুটেশনে বিভিন্ন সংস্থায় তিনি কাজ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভবানীগঞ্জে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন পানিসম্পদ মন্ত্রীর 
ভবানীগঞ্জে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন পানিসম্পদ মন্ত্রীর 
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: জাতিসংঘে প্রধানমন্ত্রী  
‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: জাতিসংঘে প্রধানমন্ত্রী  
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না