বিদেশি পর্যবেক্ষকদের ধন্যবাদ জানালেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫০

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বশীল আচরণের জন্য বিদেশি পর্যবেক্ষকের ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রবিবার (২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর ইতালি সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ধন্যবাদ জানান।
বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচনে তারা দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। তারা কোড অব কনডাক্ট মেনে চলেছেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি ভুল হয়েছে এজন্য যে, আমাদের আইনে কোনও বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক পর্যবেক্ষক হতে পারবেন না। এটি দুঃখজনক যে, তাদের (বিদেশি পর্যবেক্ষক) তালিকায় বাংলাদেশিদের নাম দিয়ে দিয়েছেন। নির্বাচন কমিশন আইন না দেখে, যাচাই-বাছাই না করে তাদের পর্যবেক্ষক হিসেবে অনুমতি দিয়েছেন।’

/এসএসজেড/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম