বঙ্গবন্ধুকে হত্যার পথ তৈরি করেছিলেন জাসদের ইনুরা: ফিরোজ রশীদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:১২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০২

কাজী ফিরোজ রশীদ বঙ্গবন্ধুকে হত্যার পথ জাসদের ইনুরা তৈরি করেছিলেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

কাজী ফিরোজ রশীদ বলেন, ‘আমার বন্ধু ইনু কথা বলেছেন। আমি তাকে পাল্টা প্রশ্ন করি, আপনারা কত লোক মেরেছিলেন গুলি করে? আওয়ামী লীগের, ছাত্রলীগের হাজার হাজার কর্মীকে আপনারা মেরেছিলেন। বঙ্গবন্ধুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। থানা-ফাঁড়ি লুট করেছিলেন। সেদিন যদি আপনার এগুলো না করতেন, বঙ্গবন্ধুকে মারার দুঃসাহস কেউ করতো না। আপনারা তাকে হত্যার পথ তৈরি করে দিয়েছিলেন। আমি একটা কথা বলেছি সেটা আমার অশুদ্ধ হয়ে গেছে।’

প্রসঙ্গত, চলতি অধিবেশনের শুরুর দিকে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ফিরোজ রশীদসহ কয়েকজন সদস্য মাদক কারবারিদের মতো ধর্ষকদের বন্দুকযুদ্ধে হত্যা করার পক্ষে বক্তব্য দেন। সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ওই বক্তব্যের সমালোচনা করেন।

/ইএইচএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম