গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা আপাতত নেই: জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৪

নসরুল হামিদ (ফাইল ছবি) জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গত পাঁচ বছরে (২০১৫-২০১৯) ভোক্তা পর্যায়ে তিনবার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ২০১৭ সালের মার্চে একই আদেশে দুই ধাপে মূল্য সমন্বয় করা হয়েছে। তাই গ্যাসের মূল্য বৃদ্ধির কোনও পরিকল্পনা আপাতত সরকারের নেই। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দিনাজপুরের হাকিমপুরের ইসবপুর এলাকায় কূপ খননকালে এক হাজার ৩৩৪ ফুট থেকে দুই হাজার ৭৩ ফুট গভীর পর্যন্ত বিভিন্ন স্তরে চুম্বকীয় পদার্থের সন্ধান পাওয়া গেছে। একই এলাকার ভাদুরিয়া হাটে আরও একটি কূপ খননের কার্যক্রম চলছে। ওই এলাকায় ৮ থেকে ১০টি কূপ খনন সম্পন্ন হলে মজুত ও উত্তোলন সম্পর্কিত ধারণা পাওয়া যাবে।

৭৬ শিল্প নগরীতে ১০ হাজার ২০২ শিল্প প্লট বরাদ্দ

সরকারি দলের শাহে আলমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বিসিকের আওতায় বিদ্যমান ৭৬টি শিল্পনগরীতে পাঁচ হাজার ৮৭৭টি শিল্প ইউনিটের অনুকূলে ১০ হাজার ২০২টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে মালিকানা দ্বন্দ্ব, ব্যবস্থাপনা ও বিপণন সমস্যা, আর্থিক সংকট, মামলা ইত্যাদি কারণে ৫৮১টি শিল্প রুগ্ন বা বন্ধ অবস্থায় আছে।

/ইএইচএস/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের