আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে থাকাই ভালো

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩০

চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ‘চীনে পড়াশোনা করতে যাওয়া বাংলাদেশিদের যথাযথ চিকিৎসা সুরক্ষা এবং এর বিস্তার রোধে আপাতত সেখানে অবস্থান করাই ভালো।’
বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সঙ্গে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বৈঠককালে তিনি এসব কথা বলেন।
জিমিং বলেন, এখন পর্যন্ত চীনে কোনও বাংলাদেশি ছাত্র করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশি শিক্ষার্থীদের দুর্দশার বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, এবারের শীতকাল তাদের জন্য কঠিন ছিল। বিশেষ করে যারা করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশে ছিলেন। তবে আটকে পড়া শিক্ষার্থীরা একা নন, তাদের সহপাঠী, শিক্ষক, চীনা কর্তৃপক্ষ ও চিকিৎসকরা তাদের পাশে আছেন।
তিনি আরও বলেন, চীন সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিত্যপ্রয়োজনীয় ও চিকিৎসা সামগ্রী সরবরাহ বজায় রাখতে প্রচেষ্টা চালিয়েছে। খবর বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম