বিদ্যুতের বর্ধিত মূল্য মেনে নেওয়ার আহ্বান কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৬

ওবায়দুল কাদের (ফাইল ছবি) চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ সুবিধা পেতে বর্ধিত মূল্য মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘উৎপাদন খরচের সঙ্গে বিদ্যুতের মূল্য সমন্বয় করা এবং বিদ্যুৎ ব্যবস্থাকে সহজলভ্য করার জন্য বিদ্যুতের দাম পাঁচ থেকে আট টাকা বাড়ানো হচ্ছে। এরপরও সরকারকে সাড়ে তিন হাজার কোটি টাকা বিদ্যুতের জন্য ভর্তুকি দিতে হবে। একশ’ ভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানোর জন্য সাময়িক একটু কষ্ট হবে।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে শহীদ সেলিম-দেলোয়ার স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সাময়িক এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য একটু মূল্য বাড়ানো হচ্ছে। আমি আশা করি ঢাকাবাসী এটা মেনে নেবেন। এতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হবে না, সরবরাহ ২৪ ঘণ্টা চলবে।’

শহীদ সেলিম-দেলোয়ার স্মৃতি পরিষদের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ সংগঠনের নেতারা।

সভা শেষে শহীদ সেলিম ও দেলোয়ারের জন্য দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের