এপ্রিলে চালু হবে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ মার্চ ২০২০, ০৮:৫২আপডেট : ০১ মার্চ ২০২০, ০৯:১৭

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এপ্রিলে সিলেট থেকে লন্ডনে সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের ওসমানীনগরে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপজেলার তাজপুর কাজিরগাঁওয়ে মরহুম আফতাব আলী মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী।
মাহবুব আলী বলেন, সিলেট ওসমানী বিমানবন্দরে রিফুয়েলিং ব্যবস্থা রয়েছে। রানওয়ের সম্প্রসারণের কাজ চলছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে। চলমান কাজ শেষ হলেই আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামায় আর কোনও বাধা থাকবে না।
তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসতে। ইতিমধ্যে বিমানের অনেক দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানে যারাই অপকর্ম করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কেউ রেহাই পাবে না।’
প্রতিমন্ত্রী বলেন, সিলেটের অধিকাংশ লোক যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের পতাকা বহনকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশের যোগসূত্র নিশ্চিত করতে সরকার কাজ করছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত