এবার অন অ্যারাইভাল ভিসা বন্ধ করলো নেপাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২০, ১৪:১৭আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৫:০৮

নেপাল, ছবি: সংগৃহীত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সব দেশের নাগরিকদের জন্য এবার অন অ্যারাইভাল ভিসা বন্ধ করছে নেপাল। একইসঙ্গে কেউ যদি ভিসা নিয়ে দেশটিতে যায় তাকে সর্বোচ্চ সাত দিন আগের স্বাস্থ্য পরীক্ষার (পিসিআর) সনদ নিয়ে যেতে হবে। এদিকে নেপালে দু’টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর ফ্লাইটের সংখ্যা কমিয়েছে হিমালয় এয়ারলাইন্স।

নেপালে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই মধ্যে ১৫ ও ১৭ মার্চের ফ্লাইট বাতিল করেছে বিমান। শনিবার (১৪ মার্চ) বিমান সূত্রে এ তথ্য জানা গেছে।

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন বলেন, ‘নেপালে আপাতত ১৫ ও ১৭ মার্চের ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ১৯ মার্চের ফ্লাইট চলবে।’

একই রুটে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনা করে হিমালয় এয়ারলাইন্স। এ সংকটে তারাও ফ্লাইট কমাচ্ছে। হিমালয় এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) প্রতিষ্ঠান এসএয়ার এয়ার বিডি লিমিটেডের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আমাদের ফ্লাইটগুলো রিশিডিউল করা হচ্ছে। অনেক ফ্লাইট বাতিল করতে হচ্ছে। এপ্রিল থেকে আমরা সপ্তাহে সাতটির পরিবর্তে তিনটি  ফ্লাইট পরিচালনা করবো।’

/সিএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের