ইতালিফেরত আরও ১৫২ জন হজ ক্যাম্পে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ১২:১৭আপডেট : ১৫ মার্চ ২০২০, ১২:২১

হজ ক্যাম্প

ইতালি প্রবাসী আরও ১৫২ জন বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে করে দেশে এসেছেন। রবিবার (১৫ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তাদেরকে আশকোনার হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান  বলেন, ‘ইতালি ফেরত ১৫২ জনকে সরাসরি আশকোনা হজ ক্যাম্পে পাঠানো  হয়েছে। এছাড়া, শনিবার সকালে প্রথমে ১৪২ জন, পরে আরও  দুদফায় ৫৯ জন ইতালি থেকে আসেন। এরপর মধ্যরাতে আসেন ৫৮ জন। তাদের  স্বাস্থ্য পরীক্ষা করা হবে।’

এদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বিদেশ থেকে আসাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। করোনা ভাইরাসের লক্ষণ ও উপসর্গ না থাকলে বিদেশফেরত যাত্রীরা বাড়ি যেতে পারবেন। তবে বাড়িতে পৌঁছে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

শনিবার ইতালি থেকে ১৪২ জন দেশে আসার পর বিমানবন্দর থেকে তাদের আশকোনার হজ ক্যাম্পে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর তাদেরকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়। তাদেরও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার রাতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘যেসব দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি, সেসব দেশ থেকে কেউ আসলেই তাদের আমরা এ ধরনের কোয়ারেন্টাইন কেন্দ্রে (হজ ক্যাম্পের মতো) নিয়ে আসবো। তারপর তাদের পরীক্ষা করা হবে। তবে তাদের মধ্যে করোনার উপসর্গ না থাকলে তারা বাড়ি ফিরতে পারবেন।  কেউই গণপরিবহনে যেতে পারবেন না। বাড়িতে গিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করবো, তারা যেন কোয়ারেন্টাইনের শর্ত পালন করেন। আর কারও যদি করোনার উপসর্গ থাকে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে, আইসোলেশনে রাখা, চিকিৎসা দেওয়াসহ যা যা করা প্রয়োজন তাই করা হবে।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আরও বলেন, ‘বাড়িতে গিয়ে বিদেশফেরতদের পরিবারের অন্য সদস্যদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। এক রুমে আলাদা থাকতে হবে। আলাদা প্লেট ও গ্লাস ব্যবহার করতে হবে। কাপড়-চোপড়ও আলাদা করে ভালোভাবে ধুতে হবে। মূলত তারা অন্য মানুষ থেকে তিন ফুট দূরত্ব বজায় রাখবেন।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম