সাধারণ মানুষের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান, বাজার অস্থির করবেন না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২০, ১২:৪৩আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৭:৪৯

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী করোনা ভাইরাসের আতঙ্ক খুচরা বাজারের নিত্যপণ্যের ওপর প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘গত দুই দিনে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার পরপরই এই প্রভাব পড়েছে। মানুষ বেশি করে পণ্য কিনে প্যানিক সৃষ্টি করছে। তাই সাধারণ মানুষের প্রতি আহ্বান, অহেতুক বাজারে অস্থিরতা তৈরি করবেন না।’

বুধবার (১৮ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটি পণ্যের যথেষ্ট মজুত আছে। কাজেই আতিঙ্কত হওয়ার কিছু নাই। করোনার প্রভাবে আমাদের নিত্যপণ্যের আমদানি কমেনি।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘রমজানকে সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আরও বেশি তেল, চিনি, ছোলা ও পেঁয়াজ বিক্রি শুরু করবে। মুজিববর্ষে ইতোমধ্যে এগুলো বিক্রি শুরু হয়েছে।’

টিপু মুনশি বলেন, ‘ক্রেতারা বেশি পরিমাণ পণ্য কিনছে দেখে বাজারে অস্থরিতা সৃষ্টি হয়েছে। পাইকারি বাজারে দাম বাড়েনি। প্রত্যেকটি পণ্যের ২৫-৩০ শতাংশ মজুত বেশি আছে। বৈশ্বিক সমস্যার পরও আমাদের সবকিছু সুদৃঢ় আছে। সাধারণ মানুষদের জন্য মোটিভেশন ক্যাম্পেইন প্রয়োজন। মানুষ যেন বাজারে প্যানিক সৃষ্টি করতে না পারে। আতঙ্কিত হয়ে পণ্য কেনার কোনও কারণ নেই। মানুষ যদি সচেতন না হয় তাহলে লাখ লাখ খুচরা ব্যবসায়ীকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়বে।’

/এসআই/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম