মসজিদ নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে ইফা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২০, ১০:২০আপডেট : ২৪ মার্চ ২০২০, ১১:০৯

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

দেশের মসজিদগুলোয় মুসল্লিদের আসার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। বৈঠকে অংশ নিতে আলেমদের আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সোয়া ১০টা থেকে বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে  ইসলামিক ফাউন্ডেশন সিদ্ধান্তগুলো জানাবে।

করোনার সংক্রমণ প্রতিরোধে সৌদি আরবে মসজিদুল হারামাইনসহ সব মসজিদ বন্ধ। কুয়েত, মিসর, মালয়েশিয়াসহ আরও কয়েকটি মুসলিম প্রধান দেশে মসজিদে নামাজ বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশে কোনও কোনও আলেম মসজিদ বন্ধের বিরোধিতা করছেন। উল্টো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কেউ কেউ। এমন পরিস্থিতিতে আলোচনায় বসেছেন ইফা।  

জানা গেছে, ইফা মহাপরিচালক আনিস মাহমুদ মঙ্গলবার সকালে আগারগাঁও কার্যালয়ে আলেমদের নিয়ে বৈঠক করবেন। এছাড়া টেলিফোনে দেশের বিভিন্ন জেলার আলেমদের মতামত নেওয়া হবে। সরকার জনসমাগম বন্ধের নির্দেশনা দিয়েছে। তবে মসজিদ নিয়ে ধর্মীয় অনুভূতি নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ার শঙ্কায় আলেমদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র জানায়, টোলারবাগে করোনায় আক্রান্ত হয়ে দু’জন মারা যাওয়া ব্যক্তি বিদেশফেরতদের সংস্পর্শে ছিলেন না। তবে তারা নিয়মিত মসজিদে নামাজ পড়তে যেতেন। এরপর মসজিদের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ইতোমধ্যে ওয়াজে অনেক বক্তা মসজিদ বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন।

এর আগে ২০ মার্চ এক বিজ্ঞপ্তিতে ইফা জানায়, বাসা থেকে অজু করে নফল ও সুন্নত নামাজ পড়ে শুধু জুমার ফরজ নামাজ পড়তে আসতে। এছাড়া, অসুস্থ  ব্যক্তি, জ্বর হাঁচি কাশিতে আক্রান্ত এবং বিদেশফেরতদের মসজিদে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল। লাইলাতুল মিরাজের আয়োজনও বন্ধ রাখা হয়।

/সিএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম