স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা করোনায় আক্রান্ত, কোয়ারেন্টিনে আরও কয়েকজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২০, ২২:৫৬আপডেট : ২৭ মার্চ ২০২০, ০৩:১১

করোনা ভাইরাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা (ডেপুটি সেক্রেটারি পদমর্যাদা) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। তার সংস্পর্শে ছিল এমন আরও কয়েকজনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বাংলা ট্রিবিউনকে বলেন, আজ জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নতুন যে পাঁচ জন আক্রান্ত ব্যক্তির তথ্য জানিয়েছে—তাদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাও রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘তারা কোনও রোগীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করেন না।’ স্বাস্থ্য অধিদফতরের সূত্রটি বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘করোনায় আক্রান্ত ওই কর্মকর্তা এতদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এখন উচিত হবে তার চারপাশে যারা ছিলেন তাদের সবাইকে আইডেন্টিটি ফাই করে নমুনা সংগ্রহ করা।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম