‘করোনা সংকট নিরসনে সরকার ও গণমাধ্যম এক হয়ে কাজ করবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২০, ১৬:৫৭আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৮:৩৪

‘করোনা সংকট নিরসনে সরকার ও গণমাধ্যম এক হয়ে কাজ করবে’ করোনা সংকট নিরসনে সরকার ও গণমাধ্যম আরও ঘনিষ্ঠ হয়ে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার তথ্যমন্ত্রী তার সরকারি বাসভবনে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব), সম্পাদক পরিষদ ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) ও এডিটরস গিল্ড বাংলাদেশ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন।

নোয়াবের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন এর সভাপতি এ কে আজাদ, নির্বাহী সদস্য মতিউর রহমান ও তারিক সুজাত। সম্পাদক পরিষদের পক্ষ থেকে ছিলেন এর সভাপতি মাহফুজ আনাম, সাধারণ সম্পাদক নঈম নিজাম। অ্যাটকো’র পরিচালক ইকবাল সোবহান চৌধুরী, এডিটরস গিল্ড বাংলাদেশ সভাপতি ও এটকোর সিনিয়র সভাপতি মোজাম্মেল হক বাবুও এই বৈঠকে অংশ নেন।  এছাড়া তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন বৈঠকে উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, বৈঠকে দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় কী করে সংকট নিরসন করা যায়। একইসঙ্গে আলোচনা হয় সরকার ও গণমাধ্যম যৌথভাবে কাজ করে কীভাবে সংকট মোকাবিলা করতে পারে। এই দুর্যোগ নিরসনে সরকার ও গণমাধ্যম একইসঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, সার্বিকভাবে জনমনে গণমাধ্যমের ব্যাপক ভূমিকা রয়েছে। তাই সরকার ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে।  

বৈঠকে উপস্থিত গণমাধ্যম নেতৃবৃন্দ সবাই এই সংকট নিরসনে একজোট হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানান তথ্যমন্ত্রী। বিশেষ করে গুজব প্রতিরোধে সবাই দৃঢ় ভূমিকা রাখবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

‘করোনা সংকট নিরসনে সরকার ও গণমাধ্যম এক হয়ে কাজ করবে’ ড. হাছান মাহমুদ বলেন, গুজব প্রচারকারী ভুয়া নিউজপোর্টালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। গণমাধ্যম নেতৃবৃন্দ এসব আতঙ্ক সৃষ্টিকারী ও গুজব প্রচারকারী ভুয়া পোর্টালগুলোর বিরুদ্ধে সরকারের সিদ্ধান্তের প্রতি একমত পোষণ করেছেন। অতীতে যেমন মূলধারার গণমাধ্যম গুজবের বিরুদ্ধে কঠোর ভূমিকা রেখেছিল, বর্তমানেও তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা। মন্ত্রী বলেন, গণমাধ্যমের ভূমিকা ব্যাপক বলেই মূলধারার গণমাধ্যম নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করা হয়েছে। তারা সবাই একমত প্রকাশ করেছেন।  

তথ্যমন্ত্রী আরও বলেন, এই সংকটময় সময়ে বিভিন্ন গণমাধ্যমেও সংকট সৃষ্টি হয়েছে। বিশেষ করে পত্রিকাগুলোর সার্কুলেশন অর্ধেকে নেমে এসেছে। সংবাদকর্মী ও সংবাদ বিপণনকর্মী তথা হকাররা এ কারণে বড় সংকটে পড়েছে। টেলিভিশনগুলোতেও নানাবিধ সংকট সৃষ্টি হয়েছে। সেসব সংকট নিয়েও আলোচনা করা হয়েছে। এ সময় মন্ত্রী সরকারের পক্ষ থেকে করণীয় নিয়ে আলাপ করেন। গণমাধ্যমগুলো যেসব সরকারি বিল পাবে সেগুলো দ্রুত প্রদানের প্রতিশ্রুতিও দেন ড. হাছান মাহমুদ।

/এমএইচবি/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম