বৈশাখী ভাতা ও একদিনের বেতন অনুদান হিসেবে দিলো মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

বংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২০, ১২:৩০আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১২:৫০

বৈশাখী ভাতা ও একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়ে দিলো মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর-অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এক কোটি ১১ লাখ ৩৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। মন্ত্রণালয়ের আওতাধীন সব কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা ও একদিনের বেতনের সমপরিমাণ টাকা এ তহবিলে দান করে দেওয়া হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের এ চেক হস্তান্তর করা হয়। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব রওনক মাহমুদ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে অনুদান প্রদানের সঙ্গে সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

এ প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘করোনা সংকটকালে মানবিক সহায়তা কর্মসূচির জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিতে পেরে আমরা গর্বিত। জাতির এই ক্রান্তিকালে সকলের এগিয়ে আসা উচিত। সকলে একসঙ্গে কাজ করলে আমরা এই বৈশ্বিক দুর্যোগ মোকাবেলা করতে পারবো।’

/এসএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম