করোনা পরিস্থিতিতে মানবিক হওয়ার অনুরোধ জাতীয় মানবাধিকার কমিশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ১৬:২৪আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৬:২৪

জাতীয় মানবাধিকার কমিশন

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আরও অধিক দায়িত্বশীল ও মানবিক আচরণের মাধ্যমে মানবাধিকার সমুন্নত রাখার জন্য জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। মঙ্গলবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায় রাষ্ট্রীয় এই মানবাধিকার সংস্থাটি।
জাতীয় মানবাধিকার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের দুর্যোগময় মুহূর্তে জনগণ ‍ও সংশ্লিষ্ট সবাইকে অধিক দায়িত্বশীল, সহানুভূতিশীল ও মানবিক আচরণের মাধ্যমে সার্বজনীন মানবাধিকার সমুন্নত রাখার অনুরোধ জানাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন।

এতে বলা হয়,  করোনা ভাইরাসের বিশ্বব্যাপী দ্রুত বিস্তারকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে। ইতোমধ্যে বিশ্বের প্রতিটি রাষ্ট্র করোনা ভাইরাসের  মহামারি আকারে ছড়িয়ে পরার ভয়াবহতা অনুধাবন করে তা প্রতিরোধ তথা বিস্তার রোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একইভাবে বাংলাদেশ সরকারও দেশের জনগণকে এই প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে বিভিন্ন প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, যে মুহূর্তে মানুষের প্রতি মানুষের সর্বোচ্চ সহানুভূতিশীল ও মানবিক আচরণ একান্তভাবে কাম্য; ঠিক সেই মুহূর্তে মানুষের নানারকম অমানবিক আচরণ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং মানবাধিকারের চরম লংঘন। সর্বোপরি, এরূপ আচরণ রাষ্ট্রীয় শৃঙ্খলা ও সামাজিক শান্তির জন্যও হুমকিস্বরূপ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন গভীর উদ্বেগ প্রকাশসহ প্রত্যাশা করে যে, দেশে করোনা ভাইরাস সংক্রমণের এই দুর্যোগময় মুহূর্তে দেশের জনগণ ‍ও সংশ্লিষ্ট সকলে মানবাধিকারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে  আরও অধিক দায়িত্বশীল, সহানুভূতিশীল ও মানবিক আচরণ করবেন।

 

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম