ঘরে বসে দোষ না খুঁজে জনগণের পাশে দাঁড়ান: বিএনপিকে তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২০, ১৪:৪৯আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৪:৫২

ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের এক- তৃতীয়াংশের বেশি মানুষকে সরকার এই সংকটকালীন সময়ে সহায়তা দিচ্ছে। কিন্তু বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে বিদেশি লবিয়িস্টদের পেছনে লাখ লাখ ডলার খরচ করছে। দলটিকে  ঘরে বসে সরকারের দোষ না খুঁজে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তথ্যমন্ত্রী।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে দেওয়া ভিডিও বক্তব্যে বিএনপির উদ্দেশে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘যখন স্কুল ছুটি দেওয়ার প্রয়োজন ছিল দেওয়া হয়েছে। যখন যেখানে লকডাউন প্রয়োজন দেওয়া হয়েছে। জনগণকে এই ভাইরাস সম্পর্কে সচেতন করার জন্য সরকারের পক্ষ থেকে নানাবিধ পদক্ষপে গ্রহণ করা হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জনগণের প্রতি যে আহ্বান জানিয়েছেন, জনগণ সে আহ্বানে সাড়া দিয়ে কার্যত ঘরের মধ্যেই অবস্থান করছেন।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এখনও অনেক দেশের থেকে অবস্থা ভালো আছে। তাই বলে সরকার প্রশান্তির ঢেকুর তুলছে না। সরকার যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।’

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের