ভুটানে ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২০, ১৯:১৪আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৯:৩১

ভুটানে ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ

করোনাভাইরাসের কারণে এই অঞ্চলের প্রতিটি দেশ আক্রান্ত। এ কারণে দেশগুলো একে অপরকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহায়তা দিচ্ছে। এর অংশ হিসেবে কোভিড-১৯ মোকাবিলায় ভুটানের বয়স্ক মানুষদের জন্য দুই কনসাইনমেন্ট জরুরি ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওষুধের প্রথম চালানটি সড়ক পথে রওনা হয়ে বুড়িমারী সীমান্তে পৌঁছেছে এবং দ্বিতীয় চালানটি আগামী রবিবার সীমান্তে পৌঁছাবে। এসব ওষুধ বুড়িমারী থেকে ভিন্ন ব্যবস্থায় ভুটানের সীমান্তে পৌঁছে দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুটানের রাজার অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই ওষুধ পাঠানো হয়েছে। এর আগেও দেশটিকে একই ধরনের সহায়তা দিয়েছিল বাংলাদেশ।

ওষুধের মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মার ১০ লাখ পিস মাল্টি-ভিটামিন বেক্সট্রাম গোল্ড এবং স্কয়ার ফার্মার পাঁচ লাখ পিস ভিটামিন সি সিভিট।

এর আগে কুয়েতে একটি মেডিক্যাল দল পাঠিয়েছে বাংলাদেশ।

/এসএসজেড/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম