২১ এপ্রিল থে‌কে আট‌কে পড়া‌দের জন্য যুক্তরাজ্য সরকারের বিশেষ ফ্লাইট

লন্ডন প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২০, ১৪:২৪আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৬:২৩

ব্রিটিশ হাইকমিশন থেকে দেওয়া লিংক

বাংলা‌দে‌শে আট‌কে পড়া ব্রিটিশ নাগ‌রিক‌দের জন‌্য বি‌শেষ ফ্লাইট চালু ক‌রছে ব্রিটিশ হাইকমিশন। আগামী ২১, ২৩, ২৫ ও ২৬ এপ্রিল চার‌টি ফ্লাইট ঢাকা থে‌কে লন্ড‌নের উদ্দেশে ছে‌ড়ে যা‌বে। ত‌বে সি‌লে‌টের যাত্রী‌দের জন‌্য সি‌লেট থে‌কে কা‌নেক‌টিং ফ্লাইটেরও ব‌্যবস্থা রাখা হ‌য়ে‌ছে। টি‌কিটের মূল‌্য রাখা হ‌য়ে‌ছে ৬০০ পাউন্ড ক‌রে।

আগ্রহী যাত্রীদের এই লিংকে https://m.facebook.com/story.php?story_fbid=10158266577517673&id=271687062672 রে‌জি‌স্ট্রেশনের জন‌্য হাইক‌মিশ‌নের পক্ষ থে‌কে অনু‌রোধ করা হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত, ব্রিটেন-বাংলা‌দেশ রু‌টে ফ্লাইট প‌রিচালনাকারী ইত্তেহাদ, এমিরাত, টা‌র্কিশ এয়ারলাই‌ন্সের পর সর্বশেষ গত ২৯ মা‌র্চের পর বিমান বাংলা‌দেশ এয়ারলাইন্স ব্রিটেনের প‌থে ফ্লাইট চলাচল বন্ধ ক‌রে দেয়। বাংলা‌দে‌শে পাঁচ হাজা‌রের বে‌শি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আটকা পড়েছেন। ক‌রোনা সংক্রমণ রোধে বিমান চলাচল বন্ধ থাকায় প্রায় চার সপ্তাহ ধ‌রে তারা আটকা পড়ে আছেন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম