ত্রাণ নিয়ে অনিয়মে জড়িত জনপ্রতিনিধিদের ছাড় নেই: তাজুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২০, ১৬:২০আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২৩:০০

ত্রাণ নিয়ে অনিয়মে জড়িত জনপ্রতিনিধিদের ছাড় নেই: তাজুল ইসলাম করোনাভাইরাস সংক্রমণের এই  বৈশ্বিক মহামারিতে যে সব জনপ্রতিনিধি গরিব জনগোষ্ঠীর জন্য দেওয়া ত্রাণসামগ্রী নিয়ে অনিয়ম বা আত্মসাৎ করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরায় রাজউক, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের অধীন কয়েকটি খাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রতিধিদের এ হুঁশিয়ারি দেন মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, ‘সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারি থেকে রক্ষা পেতে ঘরে থাকার জন্য বলা হয়েছে। এ অবস্থায় দেশের প্রান্তিক গরিব জনগোষ্ঠীর জন্য সরকার প্রদত্ত খাদ্য সহায়তা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বণ্টন করা হচ্ছে। এসব ত্রাণসামগ্রী বিতরণকালে যদি কোনও অনিয়ম খুঁজে পাওয়া যায়, তাহলে আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করছি। ত্রাণ নিয়ে নয়-ছয় করা হলে কোনও ধরনের অনুকম্পা তারা পাবে না।’

মন্ত্রী আরও  বলেন, ‘এসব অনিয়ম বা ত্রা আত্মসাতের সঙ্গে জড়িত বেশকিছু জনপ্রনিধিকে ইতোমধ্যে আমরা বহিষ্কার করেছি। তবে শুধু বহিষ্কার নয় নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলার মুখোমুখিও করা হয়েছে।’

খাল পরিদর্শনে এসে মন্ত্রী আরও বলেন, ‘রাজধানীর চারপাশ দিয়ে বয়ে যাওয়া খালগুলো বর্ষার আগে আগে পরিষ্কার রাখার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। করোনার বিস্তারের এই পরিস্থিতিতে পানি নিষ্কাশন ও ডেঙ্গু মশার প্রাদুর্ভাব যাতে নগরবাসীর জন্য বাড়তি সমস্যার কারণ না হয়, সেজন্য আমরা খালগুলো পরিষ্কার করার ওপর জোর দিয়েছি।’ এসময় স্থানীয় সরকারমন্ত্রী বৃহত্তর উত্তরা এলাকার বেশকিছু খাল পরিদর্শন করেন।

খাল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটির নব নির্বচিত মেয়র আতিকুল আতিকুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. হেলাল উদ্দিন, ঢাকা ওয়াসার এমডি তাকসিন এ খান, রাজউকের চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

/এসএস/এমআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম