তারল্য ঠিক রাখতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২০, ০৯:০৬আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১১:১১

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ব্যাংক খাতকে সবধরনের সহায়তা দেওয়া হবে। কারণ, এই ব্যাংক খাতই মহামারি মোকাবিলার জন্য সরকার ঘোষিত প্যাকেজ বাস্তবায়নে মূল ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বিএবি’র সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি। ভিডিও কনফারেন্সে অর্থমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার কয়েকটি প্যাকেজ ঘোষণা করেছে। এসব প্যাকেজ বাস্তবায়নে ব্যাংকগুলোকে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। একইসঙ্গে ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমিয়ে আনারও পরামর্শ দেন অর্থমন্ত্রী। 
ভিডিও কনফারেন্সে খেলাপি না দেখানোর সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর দাবি ক‌রেন ব্যাং‌কের চেয়ারম্যান, প‌রিচালক ও প্রধান নির্বাহীরা। বিষয়‌টি সময়মতো বিবেচনা করা হবে ব‌লে আশ্বাস দেন গভর্নর ফজলে কবির।

/জিএম/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন