‘মাস্ক পরিধান ছাড়া কোনও ক্রেতা দোকানে প্রবেশ করতে পারবেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২০, ০২:৪৪আপডেট : ০৬ মে ২০২০, ০২:৪৯

‘মাস্ক পরিধান ছাড়া কোনও ক্রেতা দোকানে প্রবেশ করতে পারবেন না’ শপিং মল বা কোনও দোকানে প্রবেশের সময় ক্রেতাদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা থেকে পুলিশের আইজি, বিজিবি, কোস্টগার্ড ও আনসারের মহাপরিচালককে এই চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, মাস্ক পরিধান ছাড়া কোনও ক্রেতা দোকানে প্রবেশ করতে পারবেন না। সব বিক্রেতা ও দোকান কর্মচারীকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরতে হবে। প্রতিটি শপিং মল ও বিপণী বিতানের সামনে সতর্কবাণী হিসেবে ‘স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুঝুঁকি আছে’—লেখা ব্যানার টাঙাতে হবে।
এতে বলা হয়, সরকার দেশের বিভিন্ন জেলা-উপজেলাসমূহে অভ্যন্তরীণভাবে ব্যবসা-বাণিজ্য, দোকানপাট ও শপিং মল আগামী ১০ মে থেকে সীমিত আকারে চালুর সিদ্ধান্ত নিয়েছে। হাট-বাজার, ব্যবসাকেন্দ্র, দোকানপাট ও শপিং মল সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে সীমিত রাখতে হবে। তবে ফুটপাতে বা প্রকাশ্যস্থানে হকার, ফেরিওয়ালা ও অস্থায়ী দোকানপাট বসতে দেওয়া যাবে না। প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
চিঠিতে উল্লেখ করা হয়, আন্তঃজেলা, উপজেলায় যোগাযোগে জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এক উপজেলার লোক অন্য উপজেলায় এবং এক জেলার লোক অন্য জেলায় চলাচল করতে পারবে না। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না। আগের মতো জরুরি পরিষেবা কৃষিপণ্য, খাদ্যসামগ্রী, রফতানিসামগ্রী, ওষুধ ইত্যাদি পরিবহন কাজে সড়ক ও নৌপথে যানবাহন চলাচল অব্যাহত থাকবে। সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে। আসন্ন ঈদের ছুটিতে সবাইকে নিজ নিজ এলাকা ও কর্মস্থলে থাকতে হবে এবং আন্তঃজেলা, উপজেলা ও বাড়িতে যাওয়া থেকে বিরত রাখতে হবে।
এতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেক সদস্যকে স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি মেট্রোপলিটন এলাকা এবং জেলা শহরে সংশ্লিষ্ট পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ আলোচনা করে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্যদের দায়িত্ব ভাগ করে দেবেন।

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান