যে কারণে তাপমাত্রার তুলনায় বেশি গরম অনুভূত হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২০, ০০:৪২আপডেট : ১৮ মে ২০২০, ১৮:২৯

গরমে ঘেমে যাওয়ার প্রতীকী ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত

একদিকে বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধাবমান ঘূর্ণিঝড় 'আম্পান'-এর কারণে আতঙ্ক, অন্যদিকে দিনব্যাপী তাপদাহে নাভিশ্বাস উঠেছে মানুষের। ঘূর্ণিঝড়ের কারণে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি, একারণে দৃশ্যমান তাপমাত্রার তুলনায় বেশি তাপ অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর। আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়- ঢাকা, মাদারীপুর, রাঙ্গামাটি, নোয়াখালী, রাজশাহী, পাবনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চল এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি না হলে এটি অব্যাহত থাকতে পারে।

জানা যায়, রবিবার (১৭ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ৩৬, ময়মনসিংহে ৩৪, চট্টগ্রামে ৩৪ দশমিক ৭, সিলেটে ৩৪ দশমিক ১, রংপুরে ৩৪, রাজশাহীতে ৩৮, খুলনায় ৩৭.৮ এবং বরিশালে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, 'একদিকে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব, অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে আর্দ্রতা বেশি। এ কারণে তাপমাত্রার তুলনায় গরম বেশি অনুভূত হচ্ছে। তবে ঝড় যত এগিয়ে আসবে, ততই বৃষ্টির সম্ভাবনা আছে।'

এদিকে পূর্বাভাসে আরও বলা হয়, 'আগামী ২৪ ঘণ্টায় আম্পানের প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে কমে আসতে পারে তাপমাত্রা।'

/এসএনএন/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ও চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা সংকেত জারি 
ঢাকা ও চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা সংকেত জারি 
বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার সময় ভারতীয় নাগরিকের মৃত্যু
বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার সময় ভারতীয় নাগরিকের মৃত্যু
যখন হিমালয় কাঁদে, ভাটির বদ্বীপের বুকে বাজে আশঙ্কার ঘণ্টা 
যখন হিমালয় কাঁদে, ভাটির বদ্বীপের বুকে বাজে আশঙ্কার ঘণ্টা 
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী