কানাডা ছেড়েছে আটকে পড়া ১৯৫ বাংলাদেশিকে নিয়ে বিশেষ ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২০, ১৩:৫৬আপডেট : ২১ মে ২০২০, ১৪:০৫

বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানান কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান ও অন্য কর্মকর্তারা কানাডায় আটকে পড়া ১৯৫  জন বাংলাদেশি নাগরিককে নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট ২০ মে ২০২০ দিবাগত রাতে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। ফ্লাইটটি দোহাতে যাত্রাবিরতি শেষে ২২ মে ২০২০ ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বৃহস্পতিবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় অটোয়ার বাংলাদেশ হাইকমিশন ও টরেন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় এই বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে।

প্রবাসী ছাত্রছাত্রীসহ বাংলাদেশিদের টরেন্টো বিমানবন্দরে বিদায় জানান কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান।তিনি কোভিড-১৯-এর কারণে বিদেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর জন্য সরকারের চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় কানাডা থেকে এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয় বলে জানান।এ সময় টরেন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বিমানের যাত্রীরা স্বজনদের সঙ্গে দেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন বলে সন্তোষ প্রকাশ করেন। তারা হাইকমিশনের এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।   

 

 

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান