৫৫০ পরিবারকে ঈদ উপহার দিলো সমাজসেবা অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২০, ১১:৫৮আপডেট : ২৪ মে ২০২০, ১৩:৩৬

ঈদ উপহার দেওয়া হচ্ছে অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও কর্মহীন ৫৫০ পরিবারকে ঈদ উপহার দিয়েছে সমাজসেবা অধিদফতর। গত দু’দিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। সমাজসেবা অধিদফতরের গবেষণা, মূল্যায়ন, প্রকাশনা ও গণসংযোগ বিভাগের উপ-পরিচালক সাজ্জাদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অধিদফতর পরিচালিত আজিমপুরের দিবাকালীন শিশু-যত্ন কেন্দ্রের ৫০ শিশুর পরিবার ও মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকার ৫০০ পরিবারের হাতে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি করে চাল, এক কেজি ডাল, ২ কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন তেল, আধাকেজি লবণ, এক প্যাকেট সেমাই, এক কৌটা গুঁড়োদুধ ও ২টি সাবান দেওয়া হয়। আর মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় বিতরণকৃত ৫০০ পরিবারের উপহার সামগ্রীতে ছিল ১০ কেজি করে চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও এক কেজি চিনি।

এসব উপহার সামগ্রী বিতরণকালে ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মিনা মাসুদুজ্জামান, ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. রকনুল হক, শহর সমাজসেবা কার্যালয়-৬-এর সমাজসেবা অফিসার এ কে এম শহীদুজ্জামান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহকারী পরিচালক তৌহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম