ঈদে অসহায়দের পাশে থাকুন, অমানিশা কেটে আসবে নতুন সূর্য: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২০, ১৫:১১আপডেট : ২৫ মে ২০২০, ১৬:০৫

 

ঈদে ঘরোয়া জামাতে অংশ নেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ পবিত্র ঈদে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ঈদের দিন (২৫ মে) রাজধানীতে মন্ত্রীর সরকারি বাসভবনে ঘরোয়াভাবে আয়োজিত জামাত শেষে তিনি এ আহ্বান জানান। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘যারা অসহায়, ঈদের আনন্দ উপভোগ করতে পারেন না, তাদের পাশে সামর্থ্যবানদের দাঁড়ানোর মধ্যেই ঈদের সার্থকতা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অমানিশার অন্ধকার কেটে গিয়ে নতুন সূর্য উদিত হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবো এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘গত ২০ বছরে প্রথম আমি ঢাকায় ঈদের নামাজ আদায় করেছি। প্রতিবছরই আমি আমাদের গ্রামের মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করি। করোনাভাইরাসের কারণে এবারের এই ব্যতিক্রম। করোনার কারণে পরিবর্তিত পরিস্থিতিতে চিরাচরিত প্রথা ভেঙে, কোলাকুলি-করমর্দন না করে মানুষকে ঈদ উদযাপন করতে হচ্ছে। আমিও বাসায় ঘরোয়াভাবে ঈদ জামাত আয়োজন করেছি।'

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘মানুষের জীবন ও জীবিকা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন।’

এ সময় দেশ তথা সমগ্র বিশ্বের মানুষের করোনা মহামারি থেকে দ্রুত মুক্তি, অসুস্থদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম