শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২০, ১২:৪৮আপডেট : ২৭ মে ২০২০, ১৬:০১

প্রধানমন্ত্রীর পাঠানো ফুলের তোড়া শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ১৯৭০ সালের ২৭ মে রাজাপাকসে প্রথম সংসদে যোগ দেন।

বুধবার (২৭ মে) সকালে শেখ হাসিনা টেলিফোনে রাজাপাকসেকে অভিনন্দন এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা দিয়েছেন বলে এক সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম হেলাল বলেন, দুই প্রধানমন্ত্রী টেলিফোনে কুশল বিনিময় করেন। তারা দু'দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ চালিয়ে যেতে পারস্পারিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন। তারা দু'দেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীলঙ্কায় নিযুক্ত রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘আজ সকালে দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোন আলাপ হয়। শ্রীলঙ্কা ও দক্ষিণ এশিয়ার অন্যতম নেতা মাহিন্দা রাজাপাকসেকে তার অবদানের জন্য উষ্ণ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

ক্ষমতায় আসার ৫০ বছর পূর্তি উপলক্ষে পাঁচ ফুট উঁচু একটি ফুলের বুকে (তোড়া) শেখ হাসিনা উপহার পাঠিয়েছেন রাজাপাকসেকে।

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম