নিবন্ধন আইন প্রণয়নে মতামত চেয়ে রাজনৈতিক দলগুলোকে ইসির চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২০, ১৭:১১আপডেট : ১৬ জুন ২০২০, ১৭:১১

নির্বাচন কমিশন রাজনৈতিক দল নিবন্ধন আইন প্রণয়নে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন প্রণীত খসড়া ‘রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন ২০২০’ দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে কাছে পাঠিয়ে এ বিষয়ে তাদের মতামত দিতে বলেছে ইসি। দলগুলোকে আগামী ৭ জুলাইয়ের মধ্যে তাদের মতামত নির্বাচন কমিশন সচিবের ই-মেইলে [email protected] পাঠাতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও পরিচালক (গণসংযোগ) এস এম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
রাজনৈতিক দলের নিবন্ধনের খসড়া আইনটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও এতে উল্লেখ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন নির্বাচন এবং এতদসংশ্লিষ্ট যে সকল আইন রয়েছে তার মৌলিক বিধানাবলি অক্ষুণ্ণ রেখে ইংরেজি পরিবর্তে বাংলা ভাষায় প্রণয়নের উদ্যোগ গ্ৰহণ করেছে। এ অংশ হিসেবে The Representation of the people Order,1972 এর Chapter VIA এর (Article 90A- 90) এই আইনে না রেখে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন, ২০২০ রূপে বাংলায় একটি আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। একইসঙ্গে বাংলায় প্রণয়নকালে ইংরেজি এবং বিদেশি ভাষার পরিবর্তে অধিকতর গ্রহণযোগ্য বাংলা পরিভাষা প্রতিস্থাপন করা হয়েছে। আইনটি চূড়ান্তকরণে রাজনৈতিক দলের এবং নাগরিকদের সুচিন্তিত মতামত প্রয়োজন।
এতে আরও বলা হয়, নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের নিবন্ধন আইনের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। এছাড়া আইনের খসড়াটি নির্বাচন কমিশন সচিবালয়ে ওয়েব সাইট www.ecs.gov.bd এ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে সুচিন্তিত মতামত আগামী ৭ জুলাই এর মধ্যে জ্যেষ্ঠ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের ই-মেইলে পাঠানো যাবে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান