সংসদের মুলতবি বৈঠক আজ , পাস হবে অর্থবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২০, ০৯:১৬আপডেট : ২৯ জুন ২০২০, ০৯:১৬

সংসদ অধিবেশন

সংসদের মুলতবি বৈঠক বসছে আজ সোমবার (২৯ জুন) বেলা ১১টায়। এদিন বাজেটের ওপর সংক্ষিপ্ত আলোচনা শেষে অর্থবিল পাস হবে। মঙ্গলবার (৩০ জুন) পাস হবে নতুন অর্থবছরের (২০২০-২১) বাজেট। এটি কার্যকর হবে ১ জুলাই থেকে। এর আগে সাত দিন বিরতির পর গত ২৩ জুন এক কার্যদিবস চলার পর এই মুলতবি দেওয়া হয়।

গত ১০ জুন শুরু হয় বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ১১ জুন নতুন অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব উত্থাপন করেন। এরপর দুদিনের জন্য অধিবেশন মুলতবি করা হয়। গত ১৫ জুন সম্পূরক বাজেটের ওপর ঘন্টাখানেক আলোচনা করে ওই দিনই তা পাস হয়। এরপর ২৩ জুন পর্যন্ত মুলতবি করা হয় সংসদের বৈঠক। ২৩ জুন প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের সাধারণ বাজেটের ওপর আলোচনা হয়। ওইদিন আলোচনা হয় দুই ঘণ্টার মতো। সোমবার (২৯ জুন) দুই/তিন ঘণ্টা আলোচনা করে অর্থবিল পাস করা হবে। সোমবার প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন।

করোনা পরিস্থিতির কারণে দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশনে সর্বমোট ৫/৬ ঘণ্টা আলোচনা চলতে পারে। এদিকে করোনা পরিস্থিতির কারণে সংসদের অধিবেশন পরিকল্পনার তুলনায় সংক্ষিপ্ত হচ্ছে।

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’