দল নিবন্ধন আইন: মত দেওয়ার সময় বাড়ালো ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২০, ১৭:৪১আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৮:৩৭

নির্বাচন কমিশন রাজনৈতিক দল নিবন্ধনের খসড়া আইনের ওপর মত দেওয়ার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরিবর্তিত সময় অনুযায়ী আগামী ৩১ জুলাই পর্যন্ত মত দেওয়া যাবে। ইসির উপ-সচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। বুধবার (৮ জুলাই) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, গত ১৬ জুন দলগুলোকে প্রস্তাবিত আইনের ওপর মত দেওয়ার জন্য চিঠি দেয় নির্বাচন কমিশন। এছাড়া নাগরিক সমাজকেও তাদের মত দেওয়ার জন্য ৭ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন।

বিএনপি করোনাকালে আইন প্রণয়নের কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়ে মত প্রদান থেকে বিরত থাকে। আওয়ামী লীগ কিছু দিন সময় বাড়ানোর আবেদন করেছে।

এ নিয়ে ইসি সচিব মো. আলমগীর জানান, দল নিবন্ধন আইনের ওপর মতামত দেওয়ার সময় বাড়ানো হচ্ছে। সেই সিদ্ধান্তের আলোকে দলগুলোকে ৩১ জুলাই পর্যন্ত সময় দিলো ইসি।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তৎকালীন কমিশন দল নিবন্ধনের জন্য বিধান যুক্ত (ভিআইএ অধ্যায়) করেন গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও)। এতে নিবন্ধন পেতে তিনটি প্রধান শর্ত জুড়ে দিয়ে যেকোনও একটি পূরণ করতে বলা হয়। বর্তমান কে এম নূরুল হুদার কমিশন সেই তিনটি শর্তের মধ্যে অন্তত দুটি পূরণ করার জন্য বিধান রেখে নতুন আইন প্রণয়নে হাত দিয়েছে। আর আরপিও থেকে তুলে দেওয়া হচ্ছে ভিআইএ অধ্যায়টি।

এছাড়া, ২০২০ সালের মধ্যে বাধ্যতামূলকভাবে সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারীপদ পূরণের যে বিধান ছিল, তা তুলে দিয়ে নারীপদ পূরণের বিষয়টি দলের মর্জির ওপর ছেড়ে দিচ্ছে। এক্ষেত্রে বলা হচ্ছে— দল তার গঠনতন্ত্রে উল্লেখ করবে, কতদিনের মধ্যে সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারীপদ পূরণ করবে এবং প্রতিবছর সেই সিদ্ধান্তের অগ্রগতি সম্পর্কে ইসিকে অবহিত করবে।

এছাড়া পরপর দু’বার কোনও দল সংসদ নির্বাচনে অংশ না নিলে সেই দলের নিবন্ধন বাতিলের বিধানও প্রস্তাব করা হয়েছে খসড়া আইনে।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম