বগুড়া ও যশোরে দুই নির্বাচনি এলাকায় মঙ্গলবার সাধারণ ছুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২০, ১৭:৪৪আপডেট : ১২ জুলাই ২০২০, ১৯:৪০

জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বগুড়া- ১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী মঙ্গলবার (১৪ জলাই) এই দুটি নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
রবিবার (১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদের ৩৬ নম্বর আসন বগুড়া-২ ও ৯০ নম্বর যশোর-৬ আসনে নির্বাচনি এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ১৪ জুলাই মঙ্গলবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী, সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করো হলো।
উল্লেখ্য, ক্ষমতাসীন আওয়ামী লীগের এম এ মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ইসমত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান